ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

admin
October 2, 2026 6:49 pm
Link Copied!


 

সৌদি আরবে হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন


আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র হারামাইন শরিফাইন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী ﷺ-এর বিরুদ্ধে হুতিদের অন্যায় আক্রমণ ও আগ্রাসনের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নামাজ শেষে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, পাবনা জেলার সভাপতি আলহাজ্ব মো. ইমদাদ হোসেন।

মানববন্ধনে পবিত্র দুই মসজিদের মর্যাদা, নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং যেকোনো ধরনের সন্ত্রাস, হামলা ও আগ্রাসনের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস পাবনা জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মো. সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সভাপতি শাইখ ইমরান হোসেন, মাদ্রাসা দারুল হাদীস পাবনার উপাধ্যক্ষ শাইখ নুরুল ইসলাম মাদানী, শিক্ষক শাইখ রবিউল ইসলাম, মাওলানা সাজ্জাদ হোসেন মাদানী প্রমূখ।
এসময় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সভাপতি শাইখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাইখ মো. আল আমিন, মাদ্রাসা দারুল হাদীস পাবনার উপাধ্যক্ষ শাইখ নুরুল ইসলাম মাদানী, সিনিয়র শিক্ষক শাইখ রইস উদ্দিন, শিক্ষক শাইখ রবিউল ইসলামসহ জমঈয়ত, শুব্বান, মাদ্রাসা দারুল হাদীসের শিক্ষকগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসা দারুল হাদীসের শিক্ষক হাফেজ ক্বারী শুয়াইবুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সাধারণ সম্পাদক শাইখ মো. আল আমিন ।
বক্তারা পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং হারামাইন শরিফাইনের বিরুদ্ধে হামলা ও আগ্রাসনের প্রতিবাদ জানান। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পবিত্র স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।