এসএসসি ফলাফলে পাবনা ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
পাবনা ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাবনা শহরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ -৫ প্রাপ্ত হয়েছেন সর্বোচ্চ সংখ্যক। বিগত বছরগুলোতেও ফলাফল অত্যন্ত সন্তোষজনক ছিল।
এছাড়াও এ স্কুল থেকে এ গ্রেড পেয়েছে ১২৬ জন শিক্ষার্থী, এ- গ্রেড পেয়েছে ৪৮ জন শিক্ষার্থী। তাদের মোট পরীক্ষার্থী ছিলো ২৭৬ জন। পাস করেছে ২৬১ জন। পাশের হার ৯৫%। শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাবনাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
