ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

admin
August 11, 2026 11:40 pm
Link Copied!

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১১ আগস্ট পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন) মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ মহোদয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান মহোদয়ের কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী অতিথি জনাব মোঃ রেজিনুর রহমান মহোদয় তাঁর কর্মকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং পাবনা জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাখাওয়াত হোসেন, (ক্রাইম এন্ড অপস্)পাবনা,জনাব মোঃ শরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ডিআইও-১ পাবনা, ওসি ডিবি পাবনা সহ বিভিন্ন শেরেস্তার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।