ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিতার্কিক ও সাংস্কৃতিক কর্মী আলী ফয়সাল দ্বীপ’র মায়ের ইন্তেকাল

admin
September 30, 2026 1:38 pm
Link Copied!

                                       বিতার্কিক ও সাংস্কৃতিক কর্মী আলী ফয়সাল দ্বীপ’র মায়ের ইন্তেকাল

আর কে আকাশ, বাংলার মুখ : বিতার্কিক ও সাংস্কৃতিক কর্মী আলী ফয়সাল দ্বীপের মা গোলেমা ফেরদৌসী খন্দকার কুইন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ছয়টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, পরবর্তিতে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তিনি রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার আলী আমজাদ ফিরোজের স্ত্রী এবং পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবু তালেব খন্দকারের বড় মেয়ে এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বড় বোন।

তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্বামী, ২ ছেলে দ্বীপ ও দিগন্ত, ১ মেয়ে দৃষ্টি, ১ পুত্রবধূ, নাতি নাতনী, ২ ভাই প্রিন্স ও সৌরভ, ২ বোন রিটা ও সুবর্না, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ চক পৈলানপুর নয়নামতিতে তার বাড়িতে ছুটে যান। অত্যন্ত সদালাপী ও পরোপকারী ফেরদৌসী কুইনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। গতকাল মঙ্গলবার বাদ আসর আটুয়া ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে ছাতিয়ানী গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমার পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে আলী ফয়সাল দ্বীপ সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিতার্কিক ও সাংস্কৃতিক কর্মী আলী ফয়সাল দ্বীপ’র মায়ের মায়ের মৃত্যুতে দৈনিক ইছামতির চীফ রিপোর্টার সিফাত রহমান সনম, পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, গণশিল্পী সংস্থা পাবনার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, পথ সাহিত্য সংসদের সভাপতি আর কে আকাশ, বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের সভাপতি তামান্না তানজিন জান্নাতী গভীর শোক প্রকাশ ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন। সান্ত্বনা জানিয়েছেন শোকাহত পরিবারকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।