ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি খোকন সম্পাদক বাচ্চু

admin
September 13, 2026 1:08 am
Link Copied!

সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি খোকন সম্পাদক বাচ্চু

নিজস্ব প্রতিনিধিঃ 

সংস্কৃতি হোক সকল অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই শ্লোগান কে সামনে রেখে গতকাল বিকেল চারটায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জোটের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরীর সঞ্চালনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে  সারাদেশের প্রয়াত সাংস্কৃতিক কর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সেই আলোকে জোটভুক্ত সংগঠনের কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর ২০২৪-২৬ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশন এর নিকট ক্ষমতা হস্তান্তর করা হয় এরপর নির্বাচন কমিশন এর তত্বাবধানে কাউন্সিল অধিবেশন শুরু হয় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন আ না মা হাই আল হাদী ও মোকাররম হোসেন।
সভায় আগামী ২০২৬-২৮ দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে একটি মাত্র প্যানেল নির্বাচন কমিশন এর কাছে জমাদান ও আর কোন প্যানেল না থাকায় সবার সর্বসম্মতিক্রমে জমাকৃত প্যানেলটি পাশ করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়  মোঃ ফরিদুল ইসলাম খোকন ও  সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয় মীর ফজলুল করিম বাচ্চু।
কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি দীবাকর চক্রবর্তী, মোঃ আসাদুজ্জামান খোকন, যুগ্ম-সম্পাদক ১ শফিকুর রহমান শান্ত, যুগ্ম-সম্পাদক ২ শামীম রায়হান চন্দন, সাংগঠনিক সম্পাদক মোঃ শিশির ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল লতিফ অক্ষর, সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদা অপ্সরী জলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে আকাশ, দপ্তর ও যোগাযোগ সম্পাদক মোঃ মারুফ সরদার, কার্যনির্বাহী সদস্য ১ মোঃ আমির খসরু, ২ মোঃ ফিরোজ খন্দকার, ৩ মোঃ মাহবুবুল আলম লিটন, ৪ শাহীন আহমেদ সীমান্ত, ৫ এসএম মাসুদ রানা, ৬ মোঃ ফজলুর রহমান। নবগঠিত কমিটিকে উপস্থিত সবাই শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।