ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে ভাবীর মামলা দায়েরের প্রতিবাদে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

admin
August 7, 2026 9:41 pm
Link Copied!

ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে ভাবীর মামলা দায়েরের প্রতিবাদে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

পাবনা প্রতিনিধি:
ঘটনার চার মাস পর নিজের কন্যাকে ধর্ষণ করার অভিযোগে আপন দেবরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে প্রবাসী ভাইয়ের স্ত্রী। মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে পাবনার আটঘরিয়া উপজেলার গোপালপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সৌদি প্রবাসী নাজিমউদ্দিন দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তার স্ত্রী পরকীয়া জড়িয়ে পরে। এই ঘটনা জানাজানি হলে দুই ভায়ের পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে নিজ কন্যাকে ধর্ষন করার অভিযোগে দেবরের বিরুদ্ধে আটঘরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে প্রবাসীর স্ত্রী পরকীয়ায় আসক্ত ভাবী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, প্রবাসী নাজিমুদ্দিনের বাবা মজনু শেখ, মা আরজিনা বেগম, ছোট ভাই নাছিম শেখ, রাজিবুল হাসান,আমিরুল ইসলাম, হেলাল উদ্দিন মোল্লা, আলমগীর হোসেন সহ গ্রামবাসী। ভুক্তভোগী নাজমুলের স্ত্রী বলেন, ঘটনাটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । পরকিয়ার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ষড়যন্ত্র মূলক ভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যাতে পরকীয়ার ব্যাপারে আমরা কিছু বললে সে লোকজনকে বলতে পারে মামলা করার কারণে তারা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
ঘটনার বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হোসেন বলেন, পারিবারিক বিষয়, ঘটনাটি ঈদের আগে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। এতোদিন পরে এসে মেয়ের পরিবার একজনের নাম দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। মামলা দায়ের হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি। রিপোর্ট আসলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য; গত ২৫ মার্চের ধর্ষণের ঘটনায় অভিযোগকারী পরিবার ৮ জুন স্থানীয় একটি বে সরকারি হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তীতে ২৭ জুলাই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ ৪ মাস পরে এই ঘটনায় মেয়ের মা তানিয়া খাতুন নিজে বাদী হয়ে আটঘরিয়া থানায় দেবরের নামে এই ধর্ষন মামলা দায়ের করে বলে এজহার সূত্রে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।