সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: জলবায়ুর পরিবর্তন ও জনসচেতনতা ˆতরিতে সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২৯ জুন) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়| এসময় শিক্ষার্থীদের মাঝে জলবায়ুর পরিবর্তন, জনসচেতনতা ˆতরি ও বৃক্ষ রোপণের গুরুত্বারোপ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল হামিদ, সদস্য আব্দুল আজিজ, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম লালু, রফিকুল ইসলাম প্রমূখ| এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৮৬৪ ৪৫৮৫৯১
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
