ঢাকারবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন

admin
এপ্রিল ১১, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম
ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: আগামী ১৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক গ্রুপ কর্তৃক আয়োজিত Spring Meetings-a অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হওয়ায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস. এম. ওবায়দুল্লাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
এক যৌথ বিবৃতিতে যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক এর মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পাওয়া নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। এই আন্তর্জাতিক পরিসরে যুবদল নেতা এস. এম. ওবায়দুল্লাহ’র সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং তা থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি । নেতৃদ্বয়, এস এম ওবায়দুল্লাহ’র সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।
এছাড়াও তার সাফল্য কামনা করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, হৃদয়ে পাবনার সভাপতি ও গ্রিন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, বৈশাখ উদযাপন পরিষদের আসাদুল ইসলাম শফিক প্রমূখ।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।