ঢাকাসোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্র করে শিমুল বিশ্বাসের বিজয় নস্যাৎ করা যাবে না: বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

admin
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ষড়যন্ত্র করে শিমুল বিশ্বাসের বিজয় নস্যাৎ করা যাবে না: বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

পাবনা জেলা সংবাদদাতা: আগামী ১২ ফেব্রুয়ারি একটি ব্যালট বিপ্লবের মধ্যে দিয়ে পাবনা সদর আসনের মানুষ মজলুম জননেতা শিমুল বিশ্বাসকে বিজয়ী করবে। কোনো ষড়যন্ত্র অপচেষ্টা কাজে আসবে না।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার।

তিনি আরও বলেন, পাবনা সদরে একজন বীর মুক্তিযোদ্ধাকে হামলা করে আহত করেছে যারা আমরা তাদের বিচার চাই। এই ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। অথচ বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপানো হচ্ছে। পাবনা সদর ৫ আসনের যিনি জামায়াতের প্রার্থী তার কাছে এ ধরনের মিথ্যা কথা আশা করা যায় না। এখনো তারা ধর্মকে পুঁজি করে নানা অপচেষ্টা করছে। মানুষকে মিথ্যা বলছে।

তিনি বলেন, গতকাল পাবনা সদের গয়েশপুরে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাসের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এসব করে মানুষের অন্তর থেকে শিমুল বিশ্বাকে মুছে ফেলা যাবে না। তারা নির্বাচন বানচাল করতে মানুষের মাঝে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। পাবনা সদরে ষড়যন্ত্র করে মানুষের নন্দিত জননেতা শিমুল বিশ্বাসকে দাবানো যাবে না।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি শনিবার পাবনা সদরের হেমায়েতপুরের চর শিবরামপুরে মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মী জড়িত দাবি করে শনিবার রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।