ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের মাঝে স্থপতি আবু রায়হান রুবেলের ফুটবল বিতরণ

admin
September 27, 2023 1:23 am
Link Copied!

আর কে আকাশ, বাংলার মুখ: পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রসারে উপহার স্বরূপ শিক্ষার্থীদের মাঝে ফুটবল প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী স্থপতি আবু রায়হান রুবেল।
এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অবদান তুলে ধরে আলোচনা ও মতবিনিময় করেন।

দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীপচর ইউনুস আলী উচ্চ বিদ্যালয়, দ্বীপচর দেয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীপচর দেওয়ানপাড়া উচ্চ বিদ্যালয়, দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোগাছি স্কুল এ্যান্ড কলেজ, খয়েরসুতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়ি ভাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়ি ভাউডাঙ্গা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য একটি করে ফুটবল বিতরণ করেন।
এসময় পৌর আওয়ামী লীগ নেতা মোল্লা মাহমুদ, প্রকৃতি নৈস্বর্গ প্রেমিক রুহুল আমিন সিদ্দিক রুমেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি গোলাম হাসনায়েন কোয়েল, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল, ইঞ্জি. মেহেদি হাসান বিপ্লব, নাসির উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, যুবায়ের খন্দকার বিশালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।