ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে মৃত্যু-১১ জন

Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে নয়জন করোনা পজিটিভ ছিলেন। একজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন ছিলেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য তাদের পরিবারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শামীম ইয়াজদানী বলেন, সংক্রমণে যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৫১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৩০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।