ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১০ হাজার পিস ইয়াবা সহ এক যুবক আটক

Link Copied!

কক্সবাজারের র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবা ও মোটর সাইকেলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।

এক সুত্র জানায়,৮সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল পৌনে ৪টারদিকে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং হাইওয়ে পুলিশ ডাম্পিং ষ্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায়। হঠাৎ একটি মোটর সাইকেলসহ একজন আরোহী আসলে সন্দেহজনক থামানোর সংকেত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে কুতুপালং পূর্ব পাড়ার জাফর আলমের পুত্র রেদোয়ান (২২) কে আটক করে। তখন তার দেহ ও মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১০হাজার পিস ইয়াবাসহ মোটর সাইকেলটি জব্দ করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও মোটর সাইকেলসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।