ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৬জন।

Link Copied!

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে একদিনে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। অপরদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে দুইজনই পুরুষ।

তিনি আরও জানান, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে ৪২ ও উপসর্গ নিয়ে ৮৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা পজেটিভ নিয়ে দুজন ও উপসর্গ থাকা ১৭ জন ভর্তি আছেন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১ জন।

কুমিল্লা জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৫ হাজার ১০৮ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬ জন।

কুমিল্লায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ১৫১টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।