এস এম ওবায়দুল্লাহ’র মাতার মৃত্যুতে
যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের শোকবার্তা
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহ’র মাতা মোছা. আনোয়ারা বেগম বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা এস এম ওবায়দুল্লাহ’র মাতার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরা যুবদল পরিবারও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন।
