ঢাকামঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের পেশাগত পরীক্ষায় অনার্সসহ ঈর্ষণীয় সাফল্য অর্জন

admin
এপ্রিল ২৮, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের পেশাগত পরীক্ষায় অনার্সসহ ঈর্ষণীয় সাফল্য অর্জন

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা সম্প্রতি প্রকাশিত প্রথম ও তৃতীয় পেশাগত পরীক্ষা নভেম্বর-২০২৫ এর ফলাফলে ৯ম স্থান ও অনার্স নম্বর সহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের মেহনাজ ফারহানা মোমেন – প্যাথলজি, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিষয়ে, আনিকা বুশরা মীম- প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে তৃতীয় পেশাগত পরীক্ষায় এবং ১৬তম ব্যাচের সুবাইতা আজাদ -এনাটমি বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর অর্জন করেছেন। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া -এনাটমি ও সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে সালিমা বিনতে আজাদ ও অরুনি স্টেলা গোমেজ সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ডেন্টাল কলেজ ও ইউনিটের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের জন্য এক গৌরবময় সাফল্য। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলেই আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তারা মেডিকেল কলেজের জন্য আরও বড় অর্জন বয়ে আনবে- সকলের এমনই প্রত্যাশা ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।