গানে নৃত্যে আর শুভেচ্ছা বিনিময়ে গণশিল্পীর বৈশাখ বরণ
নিজস্ব প্রতিনিধি : গানে গানে আর শুভেচ্ছা বিনিময়ে আনন্দমূখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখকে বরণ করেছে গণশিল্পী সংস্থা পাবনা আঞ্চলিক কমিটির সদস্যরা। সংগঠনের নিজস্ব কার্যালয় চত্বর এ আর কর্নার মার্কেটের তৃতীয় তলায় পহেলা বৈশাখের সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে “পুরনো হিসাব হোক শেষ, নতুন এ থাকুক আনন্দের রেশ”শ্লোগানে শুভ হালখাতা নামে একটি স্টল রাখা হয়। সেখানে বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী চিনির সাচ, বাতাসা,কদমা, ঘাগড়াই, রসগোল্লা ও পান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে খিচুরি, সরিষা ইলিশ, পটল ভাজা, আচার সহযোগে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে গণশিল্পী সংস্থার সহ-সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, উজ্জ্বল কুমার সাহা, এ্যাড. মোসফেকা জাহান কণিকা, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান খোকন, বিপ্লব ভৌমিক, ভাস্কর চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম দাউদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ ভৌমিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, গ্রীণ টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, ৭১ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজ এর প্রতিনিধি রিজভি জয়, মাটির মঞ্চ পাবনার সদস্য সচিব এস এম আইয়ুব আলী, সম্মিলিত বাউল সংগঠন, পাবনার আহ্বায়ক জিলাল শেখ, পথ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের তামান্না তানজীন জান্নাতী, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, তানপুরা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জুবায়ের খান প্রিন্স, থিয়েটার ৭৭ এর সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ভান্ডারী সাংস্কৃতিক একাডেমীর ধানুয়াঘাটা আটঘরিয়ার সাধারণ সম্পাদক মাসুদ রানা মিন্টু, বাচন শৈলীর সভাপতি স্যামস সাব্বির, উচ্চারণ নিকেতনের সাধারণ সম্পাদক ওয়াহিদা অপ্সরা, অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গণশিল্পীর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সীমান্ত। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেনীর সূধীজন অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
