ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
August 16, 2025 12:01 am
Link Copied!

আর কে আকাশ, বাংলার মুখ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে পাবনা ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ মাগরিব বিএনপি নেতা মতিউর রহমান হীরার সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেহানুল ইসলাম বুলাল , জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডা. আব্দুস সালাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সহ সম্পাদক সাব্বির হোসেন তুহিন প্রমুখ
এ সময় পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ শাহিন, যুবদল নেতা কামাল বিশ্বাস, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ ইলু, মো. মমতাজ, জাহাঙ্গির আলমসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।