ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যায় বিচার পেতে সরকারের সহায়তা চায় ইউনিভার্সাল গ্রুপ

admin
August 27, 2024 6:53 pm
Link Copied!

বিগত সরকারের সময় ভ্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ দুণীতি অনিয়মের কারনে হুমকিতে পড়েছে ইউনিভিার্সাল গ্রুপ নামের শিল্প প্রতিষ্ঠান। অনিশ্চিত হয়ে পড়েছে এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার মানুষের জীবন জীবিকা। এমনটাই দাবী করেছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন।

শনিবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান. ২০১৭-১৮ অর্থ বছরে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্বেও ভ্যাটের তাৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয়ায় তার বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা ঠুকে দেয়। তৎকালীন সময়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুন মুমিনসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তাদের সাথে যোগাযোগ করেও তিনি কোন সহায়তা পাননি। মামলা আর হয়রানীর কারনে আজ ৪ বছর ধরে বন্ধ রয়েছে ইউনিভার্সাল ফুড লিমিটেড।

প্রশাসনিক হয়রানির কারণে এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলতেও পারেননি বলে দাবি করেন তিনি। পরিবর্তিত এ সময়ে প্রতিষ্ঠানটি আবারো চালু করতে ন্যায় বিচার প্রার্থনা করে নতুন সরকারের সহায়তা কামনা করেন নারী শিল্পোদ্যাক্তা সোহানী হোসেন।

সোহানী হোসেন আরো বলেন, মামলা হয়রানি ও প্রশাসনিক হুমকিতে আমরা আমাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও কারখানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ হওয়ায় লোকসানে পড়েন পরিবেশক, বিক্রেতা ও হাজার হাজার কর্মী। এই মানুষগুলোর জীবন জীবিকা সচল করতে আমি সরকারের সহায়তা চাই। ন্যায় বিচার পেলে আমি অবশ্যই সারা দেশের মানুষের ভালোবাসা নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবো।

প্রসঙ্গত, টেস্টি স্যালাইন খ্যাত ইউনিভার্সাল ফুড লিটিটেড এক সময় পাবনার অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিলো। ২৭০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে মামলা হলে, ২০২২ সালের মে মাস থেকে উৎপাদন বন্ধ ঘোষণা করে কোম্পানিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।