ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ছাএলীগ নেতা খুন গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেড় ধরে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাএলীগের  যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম’কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার সাধারন শিক্ষার্থী ও মিঠাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগন এ কর্মসূচীর আয়োজন করেন। পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার বিচারের দাবীতে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে উপজেলার কলেজ, সাধারন শিক্ষার্থী ও মাদ্রাসা ছাএ-ছাএী সহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.নাজমুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান দিপু, কলাপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা, মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধরন সম্পাদক মো.রাহাত মৃধা, নিহত রাকিবুলের পিতা নাসির মাতুব্বর ও তার মামি মোসাঃ রুনা বেগম প্রমুখ।
বক্তারা, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনার মূল হোতা মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি তরিকুল ইসলামসহ অন্যান্য আসামীসহ মদদদাতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। একই সাথে দলীয় কোন্দলে আর যাতে কোন মায়ের কোল খালি না হয় তা নিশ্চিতে বক্তব্য প্রদান করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।