ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলে হারালেন মাইকেল বালাক

Link Copied!

দূর্ঘটনায় মারা গেছেন সাবেক জার্মান ও চেলসি এর মিডফিল্ডার মাইকেল বালাকের পুত্র এমিলিও বালাক। পর্তুগালের লিসবনে বৃহস্পতিবার (৫ আগস্ট) এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিরর।

১৮ বছর বয়সী এমিলিও একটি চার চাকার কোয়াড বাইক সমুদ্রের পাড়ে চালানোর সময় দূর্ঘটনার শিকার হন। পর্তুগালের রাজনীতি লিসবনের দক্ষিনে ত্রয়া নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মাইকেল বালাক বছরখানেক আগে এই এলাকায় একটি বাড়ি কেনেন।

পুলিশ জানিয়েছে, এমিলিও একটি অসমান রাস্তায় কোয়াড বাইকটি চালাচ্ছিলেন। এর মধ্যে বাইকটি নিয়ন্ত্রণ হারালে এমিলিও পড়ে যান এবং চার চাকার বাইকটি এসে পড়ে এমিলিওর উপর। উদ্ধারকর্মীরা দ্রুত এসে এমিলিওকে কোয়াডটির নিচ থেকে টেনে বের করে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই মারা যান এমিলিও।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।