মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল পালন করেছে উপজেলা ওলামা মাশায়েখবৃন্দ।বুধবার সকাল ১০টায় হরিরামপুর উপজেলার ঝিটকা হরিরামপুর মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব, শিক্ষক, শিক্ষার্থীসহ সহস্রাধিক মুসুল্লী উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা এবং ফ্রান্সের পন্য বয়কট করার দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
