কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, বজ্যব্যবস্থাপনা প্রয়োজনীয় জনবলের অভাব ও প্রত্যাশিত সেবা না দেয়ার অপরাধে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১০ নভেম্বর) করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তসলিমা নূর হোসেন উপজেলা সদরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন। ভাম্যমান আদালত পরিচালনা কালে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের জন্য মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে খোলার জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত তালাবদ্ধ করে দেয়া হয়। অন্যান্যদোর মধ্যে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:রিয়াদ শাহেদ রনি, করিমগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জিল্লুর রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
