ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ৭শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

Link Copied!

মানিকগঞ্জের সিংগাইর সাতশ পিস ইয়াবাসহ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ-নীলাম্বরপট্টি থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সালাহউদ্দিন রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সিংজোর ও চর সিংজোর গ্রামের মজিবর রহমানের পুত্র মোঃ সাইমন হোসেন (২৩) এবং ছবেদ আলীর পুত্র মোঃ রায়হানকে (৩২) সাহরাইল তিন রাস্তার মোরের জনৈক হোসেন আলীর আবাদী জমির পশ্চিম পাশ থেকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হানিফ সরকার বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক দ্রব‍্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ থেকে ইয়াবা ট‍্যাবলেট সংগ্রহ করে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার আদালতে প্রেরণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।