ঢাকা ,
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু।

Link Copied!

ভোলার মনপুরায় করোনা  উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কলাতলীর চর ১নং ওয়ার্ডের ওই বাসিন্দাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মনপুরা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই দিন আগে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসলে করো না উপসর্গ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু তিনি সেখানে না গিয়ে বাড়িতে থেকে চিকিৎসা নেন।
সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরে তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।