পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার দেয়া হয়েছে।
শুক্রবার বেলা ৯টায় পাবনা সদর উপজেলার নতুন টাটিপাড়া মন্তাজ আলী সরদার সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহর সার্বিক সহযোগিতায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. রইস উদ্দিন সরদার সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিতিদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খাঁ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁ, আ. সাত্তার খাঁ, সাবেক ইউপি সদস্য কামরুল খাঁ, কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহ বলেন, মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে আগামীতে আরও বড় পরিসরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম হাতে নেবো।
