ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো এমপি প্রার্থী শিমুল বিশ্বাস ও তুহিনকে নিয়ে উন্নয়নের আশা

admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো এমপি প্রার্থী শিমুল বিশ্বাস ও তুহিনকে নিয়ে উন্নয়নের আশা

পাবনা-৫ আসনে বিএনপি প্রার্থী শ্রমিকদলের কেন্দ্রীয় সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এবারই তারা প্রথমবারের মতো সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের নিয়ে এলাকার উন্নয়নে আশাবাদী দলীয় নেতা-কর্মীরাসহ সাধারণ ভোটাররা। প্রত্যাশা, তারা মন্ত্রী হয়ে পাবনাবাসীর স্বপ্ন পূরণ করবেন।

পাবনা সদর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৫ আসন। এখানকার বাসিন্দা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী। এছাড়া শ্রমিকদলের কেন্দ্রীয় সমন্বয়ক হওয়ার পাবনার কৃষক, শ্রমিক, মেহনতি মাটি মানুষের সঙ্গে মিশেছিলেন সবসময়। বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে তিনি পাবনার মানুষের পাশে থেকেছেন নি:স্বার্থভাবে। আজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেছেন।

বিগত ১৭ বছরে বহুবার জেলের ভেতরে কেটেছে বছরের বেশিরভাগ সময়। বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে থেমে থাকেননি কখনও। এলাকার মসজিদ, মাদরাসা, কবরস্থান, সমাজের অসহায় দরিদ্র মানুষ, চিকিৎসা বঞ্চিত মানুষ, কর্মহারা মানুষ সবার জন্য কাজে করে যাচ্ছেন। এবারই তিনি প্রথমবারের মতো পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মানুষের ভালোবাসা পেলে আরও ভালোভাবে মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে কাজ করতে চান শিমুল বিশ্বাস। তিনি বলেন, এই আসনে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। জনম ধরে দেশের শোষিত বঞ্চিত দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছা চাওয়া মানুষের কল্যাণ ও সেবা করা। সেই কল্যাণ আর সেবার ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচনে পাবনার মানুষ যদি আমাকে নির্বাচিত করে সুযোগ দেয় তাহলে আমার দায়িত্ব আরও বেড়ে যাবে।

শিমুল বিশ্বাসকে নিয়ে আশাবাদী দলের নেতা-কর্মীরাও। তারা বলছেন, তার পক্ষে রয়েছে বেশিরভাগ মানুষ। তাই ধানের শীষ বিজয়ী হলে উন্নয়নে পাবনা এগিয়ে যাবে আরেক ধাপ।

অন্যদিকে, পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপির পরিক্ষিত নেতা তিনি। পাবনা-২ আসনের মনোনয়ন চাইলেও তারেক রহমান তাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন অবহেলিত পাবনা-৩ আসনে। তারপর থেকে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। শুনছেন সবার কথা। ভোটের সমীকরণের অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি।

কৃষি প্রধান অঞ্চল হিসেবে পাবনা-৩ আসনে রাস্তাঘাট, কৃষিখাত, দুগ্ধ অঞ্চল হিসেবে অনেক কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন হাসান জাফির তুহিন। তাই এলাকার ভোটাররা যদি তাকে সুযোগ দেয় তাহলে অবহেলিত পাবনা-৩ আসন হবে উন্নয়নের রোল মডেল।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, এমপি পদপ্রার্থী হিসেবে এই প্রথমবার নির্বাচন করছি আমি। ৪২ বছর ধরে রাজনীতি করছি। আর রাজনীতির মুল উদ্দেশ্য হলো জনগণের সেবা করা। সেই সেবা করার উত্তম মাধ্যম হচ্ছে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়া। সেখানে গিয়ে আইন প্রণয়ণ করা একইসঙ্গে জনগণের সেবা করা। কৃষিপ্রধান এলাকা হিসেবে পাবনা-৩ এলাকায় আমি কৃষিবিদ হওয়ায় আমার পক্ষে ব্যাপক জোয়ার আছে। আশা করছি মানুষ ধানের শীষকেই বিজয়ী করবে।

কৃষিবিদ তুহিনকে নিয়ে আশায় বুক বেধেছেন তার নেতা-কর্মীরা। ত্যাগী ও পরীক্ষিত নেতা হওয়ায় এবং কৃষিবিদ হওয়ার কারণে তিনি কৃষি মন্ত্রী হবেন বলে মনে করছেন তারা। তার মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা তাদের। ইতোমধ্যে সাধারণ মানুষের ভরসা হয়ে উঠেছেন তিনি।

উল্লেখ্য, পাবনা-৫ আসনে লড়ছেন চারজন প্রার্থী। এই আসনে মোট ভোটার ৫ লাখ ২৮ হাজার ৪৪ জন। আর পাবনা-৩ আসনে লড়ছেন ৮ জন প্রার্থী। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৯০২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।