ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৫ আসন: শিমুল বিশ্বাসকে নিয়ে জামায়াতের মিথ্যাচারের নিন্দা বিএনপির

admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনা-৫ আসন

শিমুল বিশ্বাসকে নিয়ে জামায়াতের মিথ্যাচারের নিন্দা বিএনপির

পাবনা-৫ (সদর) আসন নিয়ে কেন্দ্রীয় জামায়াতের সংবাদ সম্মেলনে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিএনপি।

পাবনা সদর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক এক বিবৃতিতে বলেন, পাবনা সদর আসনে জনপ্রত্যাখ্যানের মুখে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জামায়াত নানা অপপ্রচার ও অসত্য বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘বট’ বাহিনীর মাধ্যমে একের পর এক মিথ্যাচার ও গুজব রটিয়ে চলেছে।

তিনি বলেন, তারা এসব মিথ্যাচার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। তারা স্থানীয়ভাবে এমনকি কেন্দ্রীয় দপ্তর থেকেও এসব গুজব ও অসত্য রটনার মাধ্যমে নোংরা রাজনীতি করছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মী ও পাবনার সর্বসাধারণ ধানের শীষের প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার অপেক্ষায়। অনেক ক্ষেত্রে প্রশাসন কর্তৃক প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েও জনআকাঙ্ক্ষার ভোট উৎসবমুখর রাখতে সহনশীলতা ও ধৈর্য ধারণ করে আমরা কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।